Please note this is my personal blog. The objective of this personal blog is to have an online archive of all the fan fiction stories / pastiches that’s been written about Feluda for my personal consumption on the go. Therefore, searching for this blog via search engines has been turned off. If you have reached my blog, please be aware that I do not claim any copyright to any of the content here. The copyright lies solely and wholly with the author/creators/other appropriate holders etc.
Saturday, 13 November 2021
Saturday, 3 July 2021
Jatayur goppo in OTT platform by Debraj Goswami
ওটিপি ? ফেলুদার ভুরু কুঁচকে গেছে। মানে ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটা অনলাইন ট্রানজাকশান করলে আসে তার কথা বলছেন?
আরে না মশাই। আজকালকার ছেলেপিলেরা সব মোবাইলেই সিনেমা টিনেমা দেখে দেখেন নি। সেই জিনিস। বললেন জটায়ু।
বুঝলাম ভদ্রলোক ওটিটি প্লাটফর্মের কথা বলছেন। ভুলটা ফেলুদা শুধরে দেওয়ার পরে ভদ্রলোক একটু বিরক্ত হয়েই বললেন ‘ওই হল মশাই। পুলক ছোকরা লিখেছে যে এই করোনার ঠ্যালায় এমনি ফিলিমের বাজার নাকি মন্দা, তাই এবার ওই ওটিপি থুড়ি ওটিটি প্লাটফর্মে নাকি ছবি করবে। গপ্পটা আমাকেই লিখতে বলেছে অবিশ্যি, কিন্তু বললে আজকালকার ছেলেপিলেরা দেখবে তো, তাই তেল মশলাটা একটু ভালকরে ঢালতে। তা আমার লেখায় তো মশাই তেল মশলা চিরকালই বেশী, তার পরেও যে পুলক ছোকরা ঠিক কি চাইছে ধরতে পারলুম না। তবে ওইই বললে এ ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতে ।’
ফেলুদা চায়ের কাপটা শেষ করে একটা চারমিনার ধরিয়ে কয়েকটা ধোঁয়ার রিং ছাড়লো, তারপর বলল ‘পুলকবাবু বোধহয় গল্পের থিমটাকে আরো ডার্ক করার কথা বলছেন’।
‘ডার্ক’!! লালমোহনবাবু স্যানিটাইজার মাখা হাতে খানিকটা ডালমুট মুখে ফেলেই, তেতো লাগার জন্য কিনা জানিনা মুখটা বিকৃত করলেন।
‘ডার্কটা কি ব্যাপার মশাই ?’
‘সে অনেক ব্যাপার, বলল ফেলুদা। তবে আপনি লোডশেডিং এর ডার্ক চাইছেন না ব্ল্যাকহোলের ডার্ক চাইছেন সেটা আগে ঠিক করতে হবে ।’
‘তা আপনার ইয়ে ওই ডার্কহোলেই মানে ব্ল্যাকহোলেই কার্যসিদ্ধি হয়ে যাবে বলছেন?
‘না আরও আছে, নোট করে নিন’।
লালমোহন বাবু হাতটা ঝেড়ে নিয়ে পকেট থেকে লাল খাতা আর সোনালী পেন্সিল বের করলেন।
‘লিখুন – অবৈধ যৌন সম্পর্ক চাই – অফিসের সহকর্মী, পাড়ার বৌদি যা হোক। প্রতিহিংসা চাই। গোটাকতক খুনের দৃশ্য চাই। তার মধ্যে একটা মবলিঞ্চিং এর দৃশ্য হলে ভাল। একটি অসহায় লোককে অনেকে মিলে পিটিয়ে মারছে এই দৃশ্য আজকাল মানুষ খুব উপভোগ করে। রক্তপাত চাই। যেমন হনুমান হালুইকরের রক্তের ছিটে রাবড়ির রসে পড়ে রস গোলাপি হয়ে যাওয়ার কথা বলেছিলেন তেমন ফিনকি দিয়ে ওঠা রক্তের ছিটে ক্যামেরার লেন্সে লেগে গড়িয়ে পড়ার দৃশ্য রাখতে পারলে ভাল হয়। আর সব শেষে চাই একটা রক্ত মাথায় উঠে যাওয়া এন্ডিং। যাতে দেখার পরে দর্শকের মাথায় খুন চেপে যায়, সে দর্শক থেকে কিছুক্ষণের জন্য ধর্ষক বা ক্রিমিনাল হয়ে ওঠে। তবে তার আগে কাঁচা খিস্তির বন্যা বইয়ে দিতে পারলে শেষটা জমে ভালো। - বুঝেছেন তো ?’
--
This piece was written in the aftermath of the release of Season 1 of "Ray" on Netflix: 
The 2 stories adapted by Srijit Mukherjee are especially terrible. See Anupama Chopra's review that captures this well.
Friday, 27 April 2018
Byomkesh meets Feluda by Debraj Goswami
ব্যোমকেশ ও ফেলুদা , প্রথম আলাপ
