Showing posts with label Tarini Khunro. Show all posts
Showing posts with label Tarini Khunro. Show all posts

Thursday, 1 October 2020

Feluda O Tarini Khnuro by Tanmay Dutta

  


Source: Mitter C/O Ray 

Note: this is my personal blog. The copyright of the story lies solely and entirely with the author.

Wednesday, 1 May 2019

Manik Babur Janmadin by Snehajit Lahiri

মানিকবাবুর জন্মদিন


দুপুর বেলা, বাড়ির খাটের জানলার পাশে বসে বসে আকাশ পাতাল ভেবে চলেছি, সে অনেক কথা। একটু আগে ছোটোকাকু -"পড়াশোনা নেই?" বলে ধমক দিয়ে গেছে। কিছু করার নেই। ধমক শুনতে শুনতে এইসব এখন গা সওয়া হয়ে গেছে। তো কী করবো বুঝতে না পেরে কম্পিউটারে ফেসবুকটা লগ ইন করে বসলাম। একটু স্ক্রল করতেই যেটা দেখলাম সেটা তোমাদের বিশ্বাস নাও হতে পারে।তাও যেটা দেখেছি হুবহু টুকে দিলাম নিচে, তোমরাই বিচার করবে সত্যি মিথ্যে !

"Prodosh .C.Mitter posted on Satyajit Ray's timeline" _ নোটিফিকেশনটা দেখে মনটা ভীষণ খুশিতে ভরে উঠলো। ব্যাপারটা সরেজমিনে দেখার জন্যে ক্লিক করলাম নোটিফিকেশনটা।
Prodosh. C. Mitter- Happy Birthday মহারাজ। তা আজকে কী মেনু? আসব নাকি সদলবলে? (Satyajit Ray, Tapesh Ranjan Mitra, L. M. Ganguly and Bijaya Ray reacted love)
Satyajit replied- Thank you so much my child. আজ কে বাসন্তী পোলাও আর মাটন কষা। পুরো ক্রেডিট অবশ্যই বিজয়ার। চলে এসো চলে এসো। একসাথে বসে গেম অফ থ্রোনস দেখা যাবে।
Tapesh Ranjan Mitra replied: শুভ জন্মদিন স্যার। তবে আমার GOT দেখা হয়ে গেছে। (Shaswata Chatterjee, Parambrata Chatterjee, Siddhartha Chatterjee reacted Haa Haa)
L. M. Ganguly replied- আরে আরে... আজ তো এক্কেবারে বিশেষ দিন। জন্মদিনের শুভেচ্ছা নেবেন রায়বাবু। আমার নতুন উপন্যাসটা কিন্তু আপনাকে নিয়েই লিখছি, 'রায় সাহেবের রাজত্ব'। (Santosh Dutta, Bivu Bhattacharya, Robi Ghosh liked this)
Satyajit replied- বাহ এ তো দারুণ উপহার দিলে হে লালমোহন। তবে দেখো আমাকে আবার , তোমার গোয়েন্দার মত দশটা গুলি মেরে বসো না। (Prakhar Rudra reacted angry face)
L. M. Ganguly replied - হে হে। কী যে বলেন না। আপনি হলেন গিয়ে বাঙালির সুপারম্যান। The greatest superhero of Bengal! (Maganlal Meghraj reacted love)
Maganlal Meghraj replied: আরে আঙ্কল। হামাকে নিয়ে ভি কুছ নভেল উভেল লিখুন। আমি নেক্সট মান্থ কলকাতা আসছি। এর মধ্যে আপনি আমায় নিয়ে একটা কিতাব লিখে ফেলুন। এর জন্যে হামি আপনাকে পারিশ্রমিক দিবো। Bdw Mr. Ray, Happy Birthday! (Utpal dutt reacted HAA HAA, Satyajit Ray reacted love)
Pradosh. C. Mitter replied - এ তো উত্তম প্রস্তাব। লালমোহন, মোহনলাল মগনলাল, সব লালে লাল। (soumitra chatterjee reacted love, L. M. Ganguly reacted sad face)
L. M. Ganguly replied: আপনার সব ব্যপারে রসিকতা ফেলু বাবু । কী কুক্ষণে যে নতুন উপন্যাসের কথা তুললাম। (Akrur Nandy reacted HAA HAA)
Prof. Trilokeswar Shanku replied: জন্মদিনের শুভেচ্ছা নেবেন মানিকবাবু। শুনলাম আমায় নিয়ে সিনেমা হচ্ছে? বাবু কে বলবেন একটু ভালো করে বানাতে। (Sandip Ray reacted angry Satyajit reacted HAA HAA and Dhritiman Chatterjee Reacted love)
Satyajit replied: নিশ্চয়ই প্রোফেসর। ধন্যবাদ।
Byomkesh Bakshi replied: শুভেচ্ছা নেবেন সত্যজিৎ বাবু। গতকাল নন্দনে গেছিলাম। ওটা যে আপনার বানানো সেটা এখন আর দেখে বোঝার উপায় নেই!
(Mamata Banarjee reacted angry, Biman Bose reacted HAA HAA)
Shibram Chakraborty replied- এক সত্য জয়ী আরেক সত্য জয়ী কে শুভেচ্ছা জানাচ্ছে! সাধু সাধু। শুভ জন্মদিন মানিকবাবু। (Satyabati satyajit and byomkesh reacted love)
Ajit Bandopadhyay replied: তা যা বলেছো হে ব্যোমকেশ। সময় বড়ই খারাপ। রায়বাবু, জন্মদিন মুবারক। (Satyajit Ray, Sharadindu Bandopadhyay reacted love)
G. Dos replied: টোনি মারা যাওয়ার পর avengers দের গ্রুপ মানসিক ভাবে দুর্বল। কদিন আমি ওদের এখানে এসে রয়েছি ওদের সাহায্য করতে, নইলে আজ যেতাম আমি আপনার সাথে দেখা করতে। শুভ জন্মদিন Mr. Ray. (Premandra Mitra reacted HAA HAA)
Satyajit replied : Thank you ঘনশ্যাম ।তুমি তোমার কাজ চালিয়ে যাও। (G Dos reacted wow)
Bhojohori Mukherjee replied- স্যর একদিন পটলডাঙ্গা আসুন। সবাই জমিয়ে আড্ডা দেবো চাটুজ্জ্যেদের রোয়াকে। শুভ জন্মদিন। (Narayan Gangopadhya, Kamalesh Banerjee, Kushal Mitra, Swarnendu Sen reacted love)
Satyajit replied :চেষ্টা করবো টেনি।
Mukul replied: দুষ্টু লোকেদের সবসময় বকে দেবে তুমি। Happy Birthday 🙂 (Mandar Bose, Bhobanondo reacted sad face, captain spark reacted love)
Tarini Charan Bandopadhyay replied: Happy Birthday sir! লক্ষাধিক বছর আয়ু হোক আপনার। (Paran Bandopadhya liked this)
Gupi gayen replied : এই পৃথিবী যতদিন আছে, ততদিন সত্যজিৎ আছেন। উনি অমর, ওনার সব চরিত্রের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন আজীবন। মহারাজা তোমারে সেলাম.... (Sukumar Ray, Bagha, Hijbijibij, Pagla dashu and 35 others reacted on this. )
এরপর আর কেউ কিছু লিখে থাকলে জানি না। তবে এই পোষ্টটা আবার খুঁজে দেখলাম একটু আগে,পেলাম না। নাহ যাই, এবার একটু পড়তে বসি। নইলে ছোটকাকা এসে কান মুলে দেবে। তোমাদের কে চুপিচুপি বলে গেলাম, তোমরা আবার বড়দের বলে দিও না কিন্তু।

Sunday, 8 July 2018

Fan fiction: Santapriya Chakraborty

 (হোয়াটস‌অ্যাপ গ্রুপ "The sons of Ray" তে মেম্বারদের মধ্যে আলোচনা চলছে। বিষয় অবশ্য‌ই বর্তমান সময়ের সবচেয়ে হট টপিক বিশ্বকাপ।)

Jatayu: কাল কেমন খেলা দেখলে তপেশ? গতবারের চ্যাম্পিয়ন এবার গ্রুপ স্টেজ থেকেই বিদায়, এ তো হরেন্ডাস ব্যাপার ভাই!
Topshe: ( 🤔একটা চিন্তাসূচক ইমোজি দিয়ে) তা যা বলেছেন! প্রথমে ইতালি নেদারল্যান্ডের বিশ্বকাপে সুযোগ না পাওয়া, তারপর গ্রুপ স্টেজ থেকে জার্মানদের বিদায়। অঘটনের পর অঘটন চলছে।
Mukul: আমি ব্রাজিলের ভক্ত।
Mandar Bose: (❤️লাভ রিয়াক্ট দিয়ে) আমিও তো বাবা ব্রেজিলের ভক্ত! যাবে নাকি আমার সাথে সেখানে? তোমায় রিও শহর ঘোরাবো।
Feluda:(😡 ‌অ্যাঙ্গরি ইমোজি দিয়ে) আপনি কতবার গেছেন মশাই রিও তে? এমন বলছেন যেন ধর্মতলা থেকে বাস ধরলেই রিও ডি জেনেরোতে পৌঁছে যাবেন!!
Topshe: 😁😀
Jatayu: 😀😁😂
Dr. Nokol Hajra: (😡রেগে গিয়ে) তোমার তো দেখছি পুরোনো অভ্যাস গেল না! সুযোগ পেলেই ফেকছো, ওনার ভাষণ টাষণ কি একটু বেশী শুনছ নাকি আজকাল?
Mandar Bose left the group.
Maganlal Mehhraj: আহা! মান্দার বাবু তো চটে গেলো। ওনাকে রিজয়েন করিয়ে দিন ফেলুবাবু।
Topshe added Mandar Bose.
Captain Spark: আমার কিন্তু মনে হচ্ছে এবার আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন। শেষমেষ যেভাবে প্রি কোয়ার্টারে কোয়ালিফাই করল, এককথায় ফাটাফাটি!👍
Jatayu: আচ্ছা আর্জেন্টিনা জিতলে ওদের ইডেন গার্ডেন্সে ডেকে সোনার চেন, মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হবে নাকি? ওদের তো রং আবার নীলসাদা কিনা!!
Topshe: 😀😁
Mukul: 😀😁😂
Feluda: 😁 সাথে বোধহয় ওনার আঁকা ছবি বা কবিতাও দেওয়া হতে পারে। অনেকটা ঐ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ফাস্ট সেকেন্ডদের মত।
Pulak Ghoshal: (😋😋) গুড সেন্স অব হিউমার প্রদোষবাবু। 👏👏
তবে আমার বাজি কিন্তু এবার বেলজিয়াম। লুকাকু আর এডেন হ্যাজার্ড ফর্মে থাকলে অন্য টিমগুলো দেখবেন স্রেফ হাওয়া হয়ে যাবে।💪💪
Gupi Gayen: ও বাঘা দা! বলি অনেকদিন তো বোরানো টেরানো হয় না, চল না রাশিয়া ঘুরে আসি। বিশ্বকাপটাও দেখা যাবে।
Bagha Bayen: তা যা বলেছ! যবে থেকে বুদ্ধিজীবি সেজে রাস্তায় মিছিলে হেঁটেছি, এতগুলো কমিটির চেয়ারম্যান বানিয়ে দিয়েছে যে বিদেশ তো দূর, রাজ্যের বাইরে যাওয়ার‌ও ফুরসত হয়নি।😖
Gupi Gayen: জুতো জোড়া তবে বের করি? 👞👞
Bagha Bayen: করেই ফেলো। দেখেই আসি চল বিশ্বকাপ।
Maganlal Meghraj: বাঘা বাবু আপনাদের জুতোর কিমত কেত? আমি ফিফটি থাউজ্যান্ড ডলার পর্যন্ত বিয়ার করতে পারি। বেঁচে দিন আমাকে ও স্যু!
Bagha Bayen: এগুলো বিক্রীর জন্য নয় মগনবাবু। ও চিন্তা ভুলে যান।
Gupi Gayen: 👍👍যা বলেছ বাঘা দা!
Feluda: মগনলাল বাবু এটা আপনার ব্যবসার জায়গা নয়। আর ওনারা এটা বেঁচবেন না, কাজেই ও চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আর বেআইনি পথে গেলে ফেলু মিত্তির যে তার প্রধান‌ অন্তরায় সেটা আশা করি বুঝে গেছেন।🔫
Maganlal Meghraj: 😠😠
Jatayu: 👏👏
Tarinikhuro: বিশ্বকাপ দেখার সৌভাগ্য হয়েছে আমার একবার। ১৯৮৬ তে, মেক্সিকোতে। কোয়ার্টার ফাইনালে মারাদোনার সেই বিখ্যাত "হ্যান্ডস অভ গড" গোল আর ছজনকে কাটিয়ে "গোল অফ দ্যি সেঞ্চুরি" মাঠে বসে প্রত্যক্ষ করেছি আমি। দুঃখ একটাই, পেলের খেলা দেখা হল না!😢
Jatayu:🙏🙏🙏
Topse: 🙏🙏🙏
Feluda: 🙏🙏🙏
Jatayu: তা আমাদের দেশ কবে বিশ্বকাপ খেলবে? একবার নাকি সুযোগ পেয়েও খেলতে যায়নি, পায়ে বুট ছিলনা বলে। আবার কি কখন‌ও সুযোগ আসবে?
Sidhu jyatha: সেটা ১৯৫২ এর ঘটনা। তবে জুতো না থাকাটাও যেমন‌ একটা কারণ তেমন তদানীন্তন সরকার‌ও বিশ্বকাপে টিম পাঠানোর চেয়ে অলিম্পিকে টিম পাঠানো বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিল। তাই খরচ বাঁচাতে বিমানভাড়া, হোটেল খরচা দিয়ে টিম পাঠায়নি। তখন কিন্তু আমরা ফুটবলে এশিয়ার অন্যতম বৃহৎ শক্তি। অলিম্পিক্সে ১৯৫৬ তে ফোর্থ হয়েছিলাম। এশিয়ান গেমসেও গোল্ড পেয়ছি ১৯৫১, ১৯৬২ তে।
Topshe: আর কি তবে সুদিন ফিরবে না আমাদের ফুটবলে?
Feluda: এই মুহূর্তে দাঁড়িয়ে বলা শক্ত। তবে ক্রিকেট নির্ভরতা ছেড়ে ফুটবলে পরিকাঠামো গড়ে তুলতে হবে। চাই সঠিক পরিকল্পনা। দেশের ফুটবলটকে শুধু বাংলা, নর্থ ইস্ট আর সাউথের রাজ্যগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো দেশে ছড়িয়ে দিতে হবে। একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে আমাদের। সাফল্য আসবেই। ঠিক যেমন গত দুবছরে আমরা ফিফা রাঙ্কিং ১৭৩ থেকে ৯৭ তে উঠেছি।
Sidhu jyatha: ঠিক বলেছ ফেলুচাঁদ। সঠিক পথে এগোলে সাফল্য আসবেই।
Jatayu: তবে কি পরের বার কাতারে বিশ্বকাপে ইন্ডিয়ার খেলা দেখতে গিয়ে একটা গল্প লিখব নাকি মশাই! নাম দেব "কাতারে কেরামতি"।😀😁
- শান্তপ্রিয়.