Showing posts with label Soumya Bose. Show all posts
Showing posts with label Soumya Bose. Show all posts

Friday, 14 May 2021

Feluda shorts: The mysterious woman by Soumya Bose

 কলিং বেল বাজতেই ফেলুদা নিজেই দরজা খুলে দিল। দরজায় দাঁড়িয়ে এক মহিলা। উজ্জ্বল শ্যামবর্ণা, কোঁকড়া চুল। একটি সাধারণ টপ এবং জিন্স পরে আছেন। হাইট খুব বেশি নয়, চেহারার গড়ন গোলগাল। দেখলেই বোঝা যায় বেশ একটা আভিজাত্য আছে। ফেলুদা আসুন বলতেই ভেতরে এসে দৃপ্ত করমর্দন করে বললেন "আমিই আপনাকে ফোন করেছিলাম। আমারই নাম মেঘলা বাগদি"।

এক দেখাতেই কেন জানিনা আমার বেশ পছন্দ হয়ে গেল ওনাকে। লালমোহন বাবু আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে খানিকটা বাতাস বার করে বললেন "বুঝলে তপেশ, হাইলি ইম্প্রেসিভ"!


আমার মন বলছে, এই কেসটা সব সামাজিক শেকল ভেঙে দেবে।

#সৌম্যBose