Saturday, 5 June 2021

Felubaji book review by Deep Manna


 গল্পোচ্ছলে পাঠপ্রতিক্রিয়া -- দীপ মান্না 

শনিবারের অলস বিকেল। আমি আর ফেলুদা বসে বসে ইউটিউবে মানিকবাবুর "কাঞ্চনজঙ্ঘা" দেখছি। ফেলুদা নানরকমভাবে interpret করছে বিভিন্ন দৃশ্যকে। কিছু আমার মাথায় ঢুকছে, কিছু ঢুকছে না। এমন সময় কলিং বেলের শব্দ, দরজা খুলতেই দেখি জটায়ু হাজির। সিনেমাটা মন দিয়ে দেখছিলাম বলে হয়তো গাড়ির হর্ণের শব্দটা মিস করেছি। যথারীতি দরজার কাছে রাখা স্যানিটাইজার ব্যবহার করে, মাস্ক খুলে সোফায় বসলেন ভদ্রলোক। 

ফেলুদা : কলেজস্ট্রীট কেমন ঘুরলেন ? ফাঁকা তো পুরো ?

জটায়ু : ও মশাই, আপনি কী করে বুঝলেন আমি বইপাড়া হয়ে আসছি ?

ফেলুদা : আপনার ঝোলা থেকে পুঁটিরামের যে প্যাকেটটা উঁকি মারছে, বের করে ফেলুন। তা এই সময়ে বইপাড়ায় গেলেন, নতুন বইয়ের জন্য নাকি ?

জটায়ু : ধন্যি আপনার চোখ মশাই। আজ্ঞে হ্যাঁ, আমার নতুন বই "করোনায় কুপোকাত" তো Uttoran  Publishers- উত্তরণ পাবলিশার্স ছাপছে। ওই কাজেই গেসলুম আর কী। উত্তরণের Pabitra Mukhopadhyay বড় ভালো লোক, বুঝলেন মশাই। আমার ও আপনার জন্য দু'কপি সদ্যপ্রকাশিত "ফেলুবাজি" পাঠিয়ে দিলেন। দীপ্তজিৎ মিশ্র বলে এক ছোকরা লিখেছে। এই নিন আপনার কপি। 

ফেলুদা : ছোকরা তো দেখছি অল্পবয়সেই সিগারেট ধরেছে। ঠোঁট দেখেই বোঝা যাচ্ছে ছবিতে। বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে কেমন "বাজি" ফাটিয়েছে দেখা যাক। 

জটায়ু : দেখুন দেখুন, আমার তো উল্টে পাল্টে দারুণ লাগলো।

(কিছুক্ষন চোখ বোলানোর পর)

ফেলুদা : এ হেঃ, ব্লার্বেই তো দেখছি "তথ্য" কে "তথা" করেছে। মুখবন্ধে "করে রয়েছেন" কে "রয়েছেন" লেখা। এরকম ছোটখাটো কিছু ছাপার ভুল রয়েছে দেখছি। তবে ওভারঅল ভালোই বেশ। আমাকে নিয়ে লেখে পিয়ালী দেবীর ক্যুইজ বইয়ের "রঞ্জাগড়ের রাজ্যলক্ষ্মী"র মতো উটের পাকস্থলী মার্কা ভুল তো চোখে পড়লা না আপাতত। 

জটায়ু : হেঃ হেঃ, ধন্যি আপনার চোখ মশাই। 

ফেলুদা : প্রচ্ছদে আপনার গাড়ির ছবি দেওয়াটা ঠিক বুঝলাম না। যদিও এই গাড়িতে করে আমরা ঘুরে বেড়াই, তবুও গ্রিন মার্ক ll আপনার সিগনেচার কার। আমার নামের বইতে প্রচ্ছদ অন্য কিছু করতে পারতো হয়তো। 

জটায়ু : আরে মশাই, আমার গাড়ি মানেই আপনার গাড়ি, ছাড়ুন তো। এটা বলুন আর কী কী বিষয় যোগ হতে পারতো সূচীপত্রে ??

ফেলুদা : অনেক দিকই কভার করেছে ছোকরা। দু'একটা বিষয় যেমন ধরুন ছদ্মনাম, ছদ্মবেশ নিয়ে আলাদা একটা সেগমেন্ট করলে, তারপর ধরুন চাকর ও ভৃত্যদের নিয়ে একটা আলাদা হেডিংয়ে লিখলে, নেক্সট হল প্ল্যানচেট, জ্যোতিষ এটা নিয়ে আলাদা একটা হেডিং করলে, তারপর ধরুন সিধুজ্যাঠা, আপনার বৈকুন্ঠ মল্লিক এঁদের আরেকটু ইমপর্টেন্স দিতে পারতো, হয়তো স্বল্প পরিসরের কারনেই বাদ দিয়েছে। যাইহোক বেশ ভালো প্রচেষ্টা। 

জটায়ু : দশে কত দেবেন মশাই ?

ফেলুদা : এত খেটেখুটে খুঁটিনাটি বের করেছে, তথ্যে খুব একটা গ্রস মিস্টেক চোখে পড়লো না। তাই দশে সাত তো দেওয়াই যায়। 

এবারই ফেলুদার হাত থেকে বইটা নিয়ে আমি গোগ্রাসে গিলতে লাগলাম। 





No comments:

Post a Comment